

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মাগুরার শ্রীপুরে উপজেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস উপজেলা কমিটির সভাপতি মো: নাজমুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, প্রমূখ।
উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের ক্রীড়াশিক্ষকসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে আয়োজিত এই মেগা ইভেন্টে যাদের জন্ম ১ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ খ্রিস্টাব্দের মধ্যে, তারাই অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী খেলোয়াড়দের আগামী ২৭ এপ্রিলের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এই আয়োজন সফল করতে প্রতিটি ইউনিয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। তিনি বলেন, মেধাবী খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতেই সরকারের এই মহতী উদ্যোগ। উল্লেখ্য, আগ্রহী প্রতিযোগীরা https://notunkurisports.gov.bd এই লিংকের মাধ্যমে সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।
আপনার মতামত লিখুন :