• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

র‌্যাব-৬-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, কেএমপি কমিশনারের অংশগ্রহণ


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন / ৩২
র‌্যাব-৬-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, কেএমপি কমিশনারের অংশগ্রহণ

খুলনা ব্যুরোঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুর ১টায় র‌্যাব-৬ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ, বিজিবিএমএস-এর আমন্ত্রণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ জাহিদুল হাসান, বিপিএম-সেবা অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান র‌্যাব-৬ অধিনায়ক।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও ফেস্টুন উড্ডয়ন এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম; পিটিসি খুলনার কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার); কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ; বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি; কোস্ট গার্ডের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম, পিসিজিএম, পিএসসি, বিএন; এবং স্কুল অব লজিস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট (SOLAM)-এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন এ. মনিরুজ্জামানসহ খুলনার বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে কেএমপি কমিশনারসহ উপস্থিত অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কার্যক্রমের সফলতা কামনা করেন।