• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন / ১৭
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে।

সেবার ব্রতে চাকরি”— এই স্লোগানে বুধবার (২২ এপ্রিল) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের নিয়ে সকাল ৭ টা হতে গোপালগঞ্জ পুলিশ লাইনস মাঠে শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হয়। এতে ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প) ও ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা বোর্ডের সভাপতি ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ চাকরিপ্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি হবে। অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবে।

তিনি চাকুরি প্রার্থীদের দালাল কিংবা কোনো প্রকার প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। সেই সাথে পরবর্তী ইভেন্টের প্রস্তুতিসহ আগামীকাল সকাল ৭টায় গোপালগঞ্জ পুলিশ লাইনস মাঠে প্রার্থীদের উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

উক্ত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, নিয়োগ বোর্ডের সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।