

খোরশেদ আলম, বেনাপোল, যশোরঃ যশোরের বেনাপোল পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র মোঃ নাসির উদ্দিন কে সংবর্ধনা জানানো হয়েছে। শুক্রবার বিকালে, বেনাপোল পৌর আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, বেনাপোল পৌরসভা নির্বাচন-২০২৩ এ নির্বাচিত হওয়ায়। বেনাপোল পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের সংবর্ধনা জানানো হয়েছে।
এ সময় উক্ত শুভেচ্ছা ও অভিনন্দনের সংবর্ধনা অনুষ্ঠানে, বেনাপোলে পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হক ও শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলী কদর সাগর, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আকবর আলী।
এছাড়াও এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, নির্বাচিত কাউন্সিলর মোঃ আজিম উদ্দীন গাজী, নির্বাচিত কাউন্সিলর মোঃ কামাল হোসেন, নির্বাচিত কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান এবং অন্যান্য কাউন্সিলর সহ পৌর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং দলীয় অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :