• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মাদক নির্মূল ও দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশনা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন / ৪০
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মাদক নির্মূল ও দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া, খুলনাঃ খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি।
সভায় ডুমুরিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধ ও মাদক নির্মূলে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়।

এ ছাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় ডুমুরিয়া উপজেলার শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।