• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর খুলনা আগমন ঘিরে ২৬ নম্বর ওয়ার্ডবাসীর উচ্ছ্বাস, রাস্তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা ও অভিনন্দন


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৮:১৪ অপরাহ্ন / ১৫
প্রধানমন্ত্রীর খুলনা আগমন ঘিরে ২৬ নম্বর ওয়ার্ডবাসীর উচ্ছ্বাস, রাস্তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা ও অভিনন্দন

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগর জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে নগরবাসীর মধ্যে দেখা যায় আনন্দ, উচ্ছ্বাস ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রধানমন্ত্রীর এই সফরকে খুলনার উন্নয়ন, অগ্রগতি ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টি ও সহযোগিতায় খুলনা মহানগরী একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে উঠবে।

এদিকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নগরীর সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা এবং প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রীর খুলনায় আগমনকালে গল্লামারী থেকে ময়লাপোতা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এবং ২৬ নং ওয়ার্ডের মহিলা দলের সভাপতি মনোয়ারা সুলতানা কাকলি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় মনোয়ারা সুলতানা কাকলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথম পা রেখেই দেশ, মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসার কথা ব্যক্ত করেছিলেন। তাঁর সেই বক্তব্যে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে।

মহিলা নেত্রী তিনি আরও বলেন, ২৬ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আশা করি, তাঁর নেতৃত্ব ও সহযোগিতায় খুলনার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ২৬ নম্বর ওয়ার্ডসহ খুলনা মহানগরীর মানুষের প্রত্যাশা—উন্নয়ন, পরিচ্ছন্নতা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক নগরী গড়ে তোলার মধ্য দিয়ে খুলনা ফিরে পাবে তার কাঙ্ক্ষিত সমৃদ্ধি।