• ঢাকা
  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

জেলা গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ১১:১৬ অপরাহ্ন / ১
জেলা গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ওয়েজখালী বাজারস্থ সুনামগঞ্জ টু সিলেটগামী রাস্তার পাশে,জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এসময় জেলা ডিবি অফিসার ইনচার্জ ওসির দিকনির্দেশনায় এসআই মাসুদ আলম ভূঞাঁ, সঙ্গীয় এএসআই রৌশন আলী, ও কনস্টেবল কাওছার আহমদ অন্তর, কনস্টেবল এমরান হোসেন, সহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে,সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ওয়াজখালি গ্রামের আবুল বাশার এর ছেলে আসামী নূর আহমেদ (২৩)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নিকট হইতে ৮০গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা স্বাপেক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ সদর ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারার অপরাধে ২৫(পঁচিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।