• ঢাকা
  • রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শারীরিক চেকআপে সিঙ্গাপুরে ডিপজল


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৩, ৩:০১ অপরাহ্ন / ১৭৪
শারীরিক চেকআপে সিঙ্গাপুরে ডিপজল

বিনোদন প্রতিবেদক, ঢাকাঃ চলচ্চিত্রের মুভি লর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল শারীরিক চেকআপের জন্য শুক্রবার রাতে সিঙ্গাপুর গিয়েছেন। তার বাম চোখে সমস্যা দেখা দিয়েছে। চোখের ছানি অপারেশনের পর থেকে সমস্যা দেখা দেয়ায় তিনি আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন। পুনরায় এ সমস্যা দেখা দেয়ায় তিনি সিঙ্গাপুর গিয়েছেন।

ডিপজল বলেন, বাম চোখে একটু ঝাপসা দেখা দেয়ায় সিঙ্গাপুর যাচ্ছি। তাছাড়া একবারে শারীরিক অন্যান্য চেকআপও করিয়ে আসব। চেকআপ শেষে ৪ এপ্রিল দেশে ফিরব বলে আশা করছি। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। আমি যাতে সুস্থভাবে ফিরতে পারি সবার কাছে এই দোয়া চাই।

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাবে। মজার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ঈদে সিনেমাটি দর্শক প্রাণভরে উপভোগ করতে পারবে বলে তিনি জানিয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।