• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন / ১১৮
জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ জাতীয় পাট দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে “পাট শিল্প গড়ে তুলুন__কর্মসংস্থান সৃষ্টি করুন” – এ প্রতিপাদকে সামনে রেখে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসন ভবনের সামনের সড়ক ঘুরে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এইচ এম নজরুল ইসলাম। এরপর একজন প্রান্তিক কৃষক তার সাবলিল বক্তব্যে প্রশাসনের সার্বিক সহযোগিতায় পাটের বীজ, সার সংগ্রহ এবং কৃষি দপ্তর কর্তৃক কৃষি পরামর্শ সহজেই পেয়ে থাকেন বলে উল্লেখ করেন।

এরপর অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারা বিশ্বে উৎপাদিত পাটের প্রায় ৯০% ই আমাদের দেশে উৎপাদিত হয়। অথচ আমরা এর সঠিক ব্যবহার না করার ফলে এবং আধুনিক যন্ত্রপ্রাপ্তি ও দক্ষ শ্রমিকের অভাবে আমাদের দেশে উৎপাদিত পাট বিশ্বের অন্যান্য দেশগুলো সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত পণ্যসামগ্রী প্রায় শতগুণ বেশি লভ্যাংশে সারা বিশ্বে বিক্রি করছে। অথচ আমরা অধিক পরিমাণে কলকারখানা এবং এই পথ দ্বারা মানসম্মত পণ্য তৈরি করে অধিক মুনাফা অর্জনের সক্ষম হতে পারবো। এর ফলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বেগবান হবে। পরে তিনি জেলায় পাট শিল্পের কথা উল্লেখ করে এর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করেন, সেই সাথে সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং কৃষি জমির উৎপাদন শক্তি বজায় রাখার স্বার্থে পলিথিন জাতীয় সকল সামগ্রী ব্যবহার না করে পাটের তৈরি সামগ্রী ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিধান চন্দ্র রায়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, ইসতিয়াক মাহমুদ, ফারদিন খান প্রিন্স, গোপালগঞ্জ জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ মালেক আলী সরদার, জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।