• ঢাকা
  • শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি


প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৮:৪২ অপরাহ্ন /
মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে আধুনিক কেনাকাটার নতুন দিগন্ত উন্মোচন করে “স্বপ্ন সুপার শপ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ( ৮ মে) দুপুরে মুকসুদপুর কলেজ রোডের শিকদার মার্কেটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি “স্বপ্ন সুপার শপ” এর শুভ উদ্বোধন করেন।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মিন্টু সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা সুপার শপটি ঘুরে দেখেন এবং এর সফলতা কামনা করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, “স্বপ্ন সুপার শপ” মুকসুদপুরের সাধারণ মানুষের জন্য আধুনিক ও মানসম্মত কেনাকাটার একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়।