• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

খুলনা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন / ১৪৯
খুলনা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনা অফিসঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে খুলনার বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত অতিথিরা সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং সমাজের কল্যাণে এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে পেশ ইমাম মোনাজাত পরিচালনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।