• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে বড়দরগা হাইওয়ে থানা পুলিশের বিশেষ তদারকিতে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক-১


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন / ১০৯
রংপুরের পীরগঞ্জে বড়দরগা হাইওয়ে থানা পুলিশের বিশেষ তদারকিতে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক-১

রংপুর অফিসঃ হাইওয়ে থানা তথ্য অনুযায়ী ২৪/০৪/২৫ রাত্রি অনুমান ২৩: ৪৫ ঘটিকার সময় বগুড়া টু রংপুর গামী মহাসড়কের পীরগঞ্জ থানাধীন বিশমাইল নামক যায়গায় বিশমাইল জামে মসজিদের বিপরীতে বগুড়া মূখী লেনে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃিত্বে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের রাত্রীকালিন ডিউটিরত এসআই/নিঃ মোঃ শামিদুল্যাহ সরকার সঙ্গীয় অফিসার ফোর্স কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী নবির পরিবহন যাহার রেজি নম্বর – ঢাকা মেট্রো -ব -১৫-৯২৭৬ কে থামানোর সিগন্যাল দেয় এবং বাসটি থামিয়ে বিধি মোতাবেক তল্লাশি করে । তল্লাশি কালে লকারে রাখা একটি মোটা কাপড়ের হ্যান্ডেল যুক্ত ব্যাগের ভেতরে রক্ষিত অবস্থায় ৩০ (ত্রিশ) বোতল মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক সুপারভাইজার ও হেলপার এর সহায়তায় রনি ওরফে আরাফাতকে সনাক্ত পূর্বক আটক করে উদ্ধারকৃত মাদক দ্রব্য ফেনসিডিল জব্দ তালিকা মূলে জব্দ করে হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা হয়েছে।