• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নোয়াখালীতে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার দিকনির্দেশনা অনুষ্ঠান


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৩, ৭:২৬ অপরাহ্ন / ১২৯
নোয়াখালীতে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার দিকনির্দেশনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালীঃ নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে শহীদ কনস্টেবল মনিরুল হক হল রুমে বুধবার (৮ মার্চ) বিকাল ৩ ঘটিকায় “চাকরি নয়-সেবা” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৩ পুলিশ কেজি স্কুল নোয়াখালী’তে আগামী বৃহস্পতিবার লিখিত পরীক্ষা উপলক্ষ্যে কেন্দ্র ইনচার্জদের দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত দিকনির্দেশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (ক্রাইম এন্ড অপস্) অতিঃ পুলিশ সুপার বিজয়া সেন। অতিঃ পুলিশ সুপার,(সদর সার্কেল) মো.মোর্তাহীন বিল্লাহ, সিনিয়র এএসপি,(চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অফিসার ও ফোর্সগন।