• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শ্রীপুরে দুর্গোৎসবে জেলা প্রশাসক : বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন / ৫
শ্রীপুরে দুর্গোৎসবে জেলা প্রশাসক : বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাগুরা জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ।

সোমবার রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক মাগুরা শ্রীপুর উপজেলার টুপিপাড়া দুর্গামণ্ডপ, শ্রীপুর সদর দুর্গামণ্ডপ এবং মদনপুর দুর্গামণ্ডপ ঘুরে দেখেন। সেখানে তিনি সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং স্থানীয়দের পরিবেশিত আরতি, গান ও নৃত্য উপভোগ করেন।

​এ সময় তাঁর সাথে তাঁর সহধর্মিনী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পূজা মণ্ডপ পরিদর্শনের সার্বিক আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বত শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুনুর রশিদ, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজী, শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) ফারদীন মনীর অর্নব
এবং তাঁদের পরিবারের সদস্যরা।