

খুলনা ব্যুরোঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুর ১টায় র্যাব-৬ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ, বিজিবিএমএস-এর আমন্ত্রণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ জাহিদুল হাসান, বিপিএম-সেবা অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান র্যাব-৬ অধিনায়ক।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও ফেস্টুন উড্ডয়ন এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন র্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম; পিটিসি খুলনার কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার); কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ; বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি; কোস্ট গার্ডের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম, পিসিজিএম, পিএসসি, বিএন; এবং স্কুল অব লজিস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট (SOLAM)-এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন এ. মনিরুজ্জামানসহ খুলনার বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে কেএমপি কমিশনারসহ উপস্থিত অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কার্যক্রমের সফলতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :