• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

রূপসায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আকতার ঢালী নিহত।


প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন / ৫৭
রূপসায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আকতার ঢালী নিহত।

খুলনা ব্যুরোঃ খুলনার রূপসায় আকতার ঢালী (৬০) নামের এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছেলেকে হত্যার একমাস ২০দিন পর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত আকতার ঢালী প্রতিদিনের মত মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদের পাশে একটি চায়ের দোকানের বেঞ্চে বসে প্রতিবেশীদের সাথে আড্ডা দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে পরিবারের লোকজন ছুটে এসে দেখে তিনি বেঞ্চের পাশে উপুড় হয়ে পড়ে আছে। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে।ঘটনার পর পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।