• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

মাগুরা জেলা কারাগারে বন্দীদের জন্য লুঙ্গি ও শাড়ী বিতরণ


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন / ১১৬
মাগুরা জেলা কারাগারে বন্দীদের জন্য লুঙ্গি ও শাড়ী বিতরণ

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরা জেলা কারাগারের বন্দীদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে লুঙ্গি ও শাড়ী বিতরণ করেছেন মনোয়ার হোসেন খান এমপি।

বুধবার মাগুরা জেলা কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় কারাগারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মনোয়ার হোসেন খান এমপি বলেন, সমাজের প্রতিটি মানুষই সম্মান ও মানবিক আচরণের দাবিদার। কারাগারে থাকা বন্দীরাও আমাদের সমাজের অংশ। তাদের মৌলিক চাহিদা পূরণে এই উদ্যোগ একটি ছোট প্রয়াস।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বন্দীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।