• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন / ৪০
মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

আলী আহসান রবি, ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ৬ জন, পল্টন থানা ১৫ জন, সবুজবাগ থানা ৬ জন, খিলগাঁও থানা ১২ জন, রামপুরা থানা ১১ জন, শাহজাহানপুর থানা ৮ জন এবং মুগদা থানা ৮ জন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।