• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ভূমিদস্যুর হাত থেকে জমি উদ্ধারে পাইকগাছার হরিঢালীর সোনাতনকাটিতে এলাকাবাসীর মানববন্ধন


প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন / ২৮
ভূমিদস্যুর হাত থেকে জমি উদ্ধারে পাইকগাছার হরিঢালীর সোনাতনকাটিতে এলাকাবাসীর মানববন্ধন

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের ৯০ বিঘা জমি দখল নিয়ে দুই উপজেলার পাশ্ববর্তী দুই ইউনিয়নের লোকদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।

এ বিষয়কে কেন্দ্র করে উপজেলার সোনাতনকাটির বালিয়া খেয়াঘাট এলাকায় স্থানীয় ভূমিহীনদের নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, পাইকগাছার হরিঢালী ইউনিয়নের চর পাথর ঘাটা মৌজায় ৩০ বিঘা ও তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় নদী ভাঙ্গনে জেগে উঠা ৬০ বিঘা জমি দখল নিয়েই এ বিরোধ।
পাইকগাছা উপজেলার সোনাতন কাটি এলাকার সাধারণ জনগণ ও ভূমিহীনদের দাবী পাশ্ববর্তী তালা উপজেলার খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্বে উক্ত সম্পূর্ণ জমি জবর দখলের চেষ্টা করা হচ্ছে। তাদের কবল থেকে উক্ত জমি উদ্ধার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে রোববার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সোনাতনকাটি গ্রামের ভূমিহীনদের সমন্বয়ক মোমিনুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, ইকবাল গাজী, আহাদ আলী ও মতিয়ার রহমান সহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, কপোতাক্ষ নদের ভাঙ্গনে নদের দক্ষিণ পাশে তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় ৬০ বিঘা জমি জেগে ওঠে। যা সোনাতনকাটি এলাকার সাধারণ লোকজন ও ভূমিহীন কৃষকরা উক্ত জমিতে ধান ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্বে দখলদারদের বাসাবাড়ী ভাংচুর ও মালামাল লুপাট ও মারধর করে তাদেরকে বিতাড়িত করে উক্ত জমি দখল করে নেয়। অপরদিকে সোনাতন কাটির চর পাথরঘাটা মৌজার ৩০ বিঘা জমিতে মোমিনুর রহমানসহ স্থানীয়রা ধান ও মাছ চাষ করে আসছে দীর্ঘদিন । সে জমিও উক্ত লিয়াকত চেয়ারম্যানের লোকেরা দখলের পায়তারা করছে। তাই দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করা হয় মানববন্ধনে।