• ঢাকা
  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিএনপির সেজে পতিত আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পনা


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ২:০৪ অপরাহ্ন / ৬
বিএনপির সেজে পতিত আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পনা

বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ গ্রাম থেকে এসে রাজধানীতে বসে নাশকতার পরিকল্পনা করছে নব‍্য বিএনপি সেজে থাকা আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামান।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনায় রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় মতিঝিল বিআরটিসির হেড অফিসে প্রতিদিন ঢুকছেন নাশকতার পরিকল্পনা করার জন্য। আবার আসপাশে ঘুরছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামান।

এ খবর পেয়ে সাংবাদিকরা অনুসন্ধান করতে গেলে পাওয়া যায় তার দেখা। যার কথা বলছি তিনি হলেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে আসা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামান।

বিআরটিসির বর্তমান নতুন চেয়ারম্যানের সাথে আতাত ও খাতির তৈরি করে বিআরটিসির বাস লিজ নেয়ার ফন্দিফিকির আকছে জামান ওরফে লিজ জামান।

জামান ওরফে লিজ জামান বিএনপির কিছু লোকজন সাথে নিয়ে নব‍্য বিএনপি সেজেছেন পটুয়াখালী জেলার নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বাউফল পৌরসভার মেয়র জুয়েলের নিকটবর্তী আত্মীয় ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামান।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে রাজধানীতে বসে বিএনপি সাজিয়ে দল ভারি করে মতিঝিলের বিআরটিসি সহ বিভিন্ন অফিসে ঢুকে অর্থনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা ও নাশকতার পরিকল্পনা করছে জামান ওরফে লিজ জামান। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নব‍্য বিএনপি সেজেছেন।

একাধিক সুত্রে জানা যায়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় সারা দেশেই বিআরটি সির বাস আওয়ামী লীগের নেতাদের নামে লিজ দেয়া হয়। যার মুল কারিগর ছিলো জামান ওরফে লিজ জামান।

সুত্রে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বাস বরিশাল-মাওয়া রুটে সকল গাড়ি লীজ দেন এবং লিজ নেন আওয়ামী লীগের দলীয় প‍্যাডে দলীয় পরিচয় ব‍্যবহার করে দলীর প্রত‍্যয়নপত্র দিয়ে লীজ নেন জামান সেই থেকেই জামান লিজ জামান হিসাবে পরিচয় পায়।

জামান ওরফে লিজ জামানকে বিআরটিসির ওই গাড়ি গুলি লিজ নেওয়ার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছে পতিত ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান মন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাইয়ের ছেলে ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

পতিত ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামান এখনো প্রতি মাসে দশ লাখ টাকা দেন সাদিক আব্দুল্লাহকে। আর এই প্রভাবশালী নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাদিক আব্দুল্লাহ সাথে যোগাযোগ করিয়ে দেন বরিশাল জেলার সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক বরিশাল সিটির কাউন্সিল রাজীব।

জামান ওরফে লিজ জামান বর্তমানে বরিশাল অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কর্মীদেরকে ঢাকায় এনে পরিচয় গোপনে ফ্ল্যাট ভাড়া করে রেখেছে জামান ওরফে লিজ জামান। নাশকতার জন্য তাদেরকে সংগঠিত করছে আর নাশকতার ফন্দি আকছে। সেই সাথে বিআরটিসির নতুন চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে আবারো বিআরটিসি বাস লীজ নেয়ার চেষ্টা করছে জামান ওরফে লীজ জামান।

একাধিক সুত্রে জানা যায়, আওয়ামী লীগের সময় বিআরটিসির বাস লিজ নিয়ে পরিবহন খাতকে ধ্বংশ করে দেন পতিত আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামান।

আওয়ামী লীগের শেষের দিকে বিআরটিসির কর্মকর্তা, চালক, কর্মচারীদের বেতন ভাতা দিতে না পারার কারণে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ডিপোর গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন চালক ও কর্মচারীরা।

পরবর্তীকালে বিআরটিসির সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম এসে কর্মকর্তাদের কাছ থেকে এসব ঘটনা শুনে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিতে থাকে এবং ধাপে ধাপে লীজ পাটির কবল থেকে রক্ষা করে বিআরটিসির চালকদের মাধ্যমে বাস, ট্রাক পরিচালিত করে অলাভজনক প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করেন। তখন প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন ভাতা পেতেন বিআরটিসির কর্মকর্তা, চালক, কর্মচারীরা।

বিআরটিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, হেড অফিসে প্রতিদিনই আসে জামান ওরফে লিজ জামান। তিনি কিছু বিএনপির লোকজন নিয়ে বিআরটিসির প্রধান কার্যালয়ে আসেন। আবার তার নিজের কাজ শেষ করে চলে যায়।

বিআরটিসির আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, জামান ওরফে লিজ জামান বিআরটিসি প্রধান কার্যালয়ে এসে বলে বিআরটিসির কর্মকর্তা, ম‍্যনেজার, চালক বদলি করা তার কাছে কোন ঘটনাই না। শুধু টাকা নিয়ে যাবে আর মন্ত্রী ফোন দিবে সাথে সাথে বদলি হয়ে যাবে।

ওই কর্মকর্তা আরো বলেন, বিআরটিসিতে আওয়ামী লীগের দলীয় পরিচয়ে যারা চাকুরী নিয়েছেন তাদের সকলের সাথেই যোগাযোগ আছে জামান ওরফে লিজ জামানের। এখন তিনি বিএনপির নেতা পরিচয় দেন। সাথে গ্রামের কিছু লোক জন রয়েছে। তারা কেউই
বিআরটিসিতে চাকুরী করে না। লীজ জামানের মুঠো ফোনের নম্বর চেক করলেই রাজধানীতে বসে নাশকতার পরিকল্পনা করছে কি না তা সকল কিছু বেরিয়ে আসবে। জামান ওরফে লিজ জামান নব‍্য বিএনপি নেতা সেজে রাজধানীতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগকে ভিতরে ভিতরে সংগঠিত করছে। যা গোয়েন্দা সংস্থা তদন্ত করলে। আসল সত্য বেরিয়ে আসবে বলে মত প্রকাশ করেন ওই কর্মকর্তার।

বিআরটিসি হেড অফিসে কর্মরত থাকা এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্রাম থেকে এসে রাজধানীতে বসে কোন কাজ কর্ম না করে। এত লোকজন নিয়ে দিনে পর দিন মতিঝিল অফিসের সামনে অথবা আসপাশে ঘুরে ফিরে কি খায় আর এত টাকা পায় কোথায়। এ বিষয়টি নিয়ে তদন্ত করে বের করা উচিৎ। কারন নাশকতার পরিকল্পনা করছে কি না নব‍্য বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামান ! সে দিকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থাকা উচিৎ বলে মত দেন তিনি।

বিআরটিসির এক চালক নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন, আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামানের সাথে আওয়ামী লীগের মতাদর্শী কর্মকর্তা, ম‍্যনেজারদের সাথেই সম্পর্ক বেশি রয়েছে। জামান ওরফে লিজ জামান আমাদের অফিসে এসে বলে ডিসেম্বরে আপা আসছে তখন আর কাউকেই জমা খাতা দিতে হবে না। যে সকল বিএনপির লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে। তা সুদে আসলে আদায় করে নিব এমন কথা প্রায়ই বলেন লিজ জামান।

তিনি আরো বলেন, পরিবহন খাত নিয়ে নাশকতার পরিকল্পনা করছে কি না সেটাই ভাবনার বিষয় তাই বিএনপির নেতাদের উচিৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া। তারাই বের করতে পারবে তার নাশকতার পরিকল্পনা রয়েছে কি না।

এ সকল বিষয়ে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজ জামানের সাথে এ বিষয়ে তার মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এদিকে বর্তমান সময়ে (নভেম্বর ২০২৬) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক ঘটনা ও পদক্ষেপসমূহঃ জয়পুরহাটে নেতাকর্মী আটক: ১০ নভেম্বর ২০২৬ রাতে জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই। তিনি অভিযোগ করেছেন যে সীমান্তর ওপার থেকে ও পলাতক নেতারা নির্দেশনা দিয়ে দেশে অস্থিতিশীলতা ও শ্রম অসন্তোষ তৈরির চেষ্টা করছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানঃ আইজিপি আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের সাথে অনলাইন সভা করে নাশকতার বিরুদ্ধে কঠোর নির্দেশ দিয়েছেন। ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে পাহারা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিরোধী দলের প্রতিক্রিয়াঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দল নাশকতা রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এবং সরকারের ব্যর্থতার সমালোচনা করেছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইন্ধনঃ পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষ এবং নাশকতার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইন্ধন থাকার অভিযোগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দল।

প্রাপ্ত তথ্য ও অভিযোগসমূহঃ আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জেলা পুলিশ জানিয়েছে, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবি নিয়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৩ জনসহ সাভার ও আশুলিয়া অঞ্চলে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করতে সাধারণ পোশাক শ্রমিকের ছদ্মবেশে ।

পুলিশের ধারণা, শ্রমিকদের এই আন্দোলনের সুযোগ নিয়েই গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুনসহ এলাকায় নাশকতা ও ভাঙচুর চালিয়েছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক মো. কামাল গাজী (৩২), যিনি মিছিলে লোক সংগ্রহ এবং ভাঙচুরের নেতৃত্ব দেন। এছাড়া আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নাহিদ হাসান (১৮), মো. নাহিদ হাসান (১৮) (একই নামের দুজন), আরিফ আকন্দ (২৯), জায়েদ করিম রিয়াজ (২৪), মোয়াজ্জেম শাহরিয়া নিয়াজ, জুবায়েদ ইসলাম জিসান (২২) ও মো. মাহিম মোল্লাকে (১৯) গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যুবদলের সক্রিয় কর্মী মো. রমজান সরকার (১৮) এবং অপর দুই সক্রিয় সদস্য মো. ওলিউল্লাহ অনিক (২০) ও আলিফ হোসেন ইমনকেও (২৬) গ্রেফতার করে ডিবি।

রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উস্কানি রয়েছে ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পোশাক আন্দোলনে কোনো রাজনৈতিক মহল বা নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।