• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন / ০
পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জানা গেছে, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই তুষার রায়হান অভিযান চালিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দক্ষিণ সারসা এলাকার খায়রুল গাজীর ছেলে অপহরণ মামলার আসামি সাকিব গাজী (২০) কে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেন।

অন্যদিকে, থানার ওসি শেখ আওয়াল কবীরের নেতৃত্বে একই দিন এসআই একরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে স্থানীয় জাহাঙ্গীর আলম (৩৭) ও আজাহারুল মালী (১৯) নামে দুই যুবককে মাদকসহ আটক করেন।

অতঃপর একই দিন সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে মাদকসহ আটক জাহাঙ্গীর আলম ও আজাহারুল মালীকে পৃথকভাবে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির বলেন, মাদক,জুয়া, কিশোর গ্যাং সহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও অপরাধ নিয়ন্ত্রণে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন।