• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

মানবিক সাহায্যের আবেদন : চোখের জটিল টিউমারে আক্রান্ত ৪ বছরের শিশু ইয়াহইয়া আদনান বাঁচতে চায়


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন / ৬
মানবিক সাহায্যের আবেদন : চোখের জটিল টিউমারে আক্রান্ত ৪ বছরের শিশু ইয়াহইয়া আদনান বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ মানবিক সাহায্যের আবেদন : চোখের জটিল টিউমারে আক্রান্ত ৪ বছরের শিশু ইয়াহইয়া আদনান বাঁচতে চায়। আপনাদের সহযোগিতা একটু সহানুভূতি, সামান্য আর্থিক সহযোগিতা হতে পারে ছোট্ট ইয়াহইয়ার সুস্থ জীবনে ফিরে আশার আলো।

জন্মের মাত্র তিন মাস পরই ইয়াহইয়ার চোখের ভেতরে টিউমার ধরা পড়ে এরপর সন্তানের সুস্থতার আশায় পরিবারের পক্ষ থেকে শুরু হয় দীর্ঘ চিকিৎসার সংগ্রাম। ঢাকার বিভিন্ন চক্ষু হাসপাতালে চিকিৎসা করিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার মেলেনি। দিন যত গড়িয়েছে, ততই বেড়েছে শারীরিক জটিলতা। বর্তমানে ইয়াহইয়ার উন্নত চিকিৎসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদের একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালে চিকিৎসক সন্তোষ ঘোষের অধীনে চিকিৎসা গ্রহণের প্রয়োজন।
ইয়াহইয়ার পিতা একজন মসজিদের ইমাম সল্প বেতনের অর্থ দিয়ে যেখানে সংসার চালানোই দুষ্কর সেখানে চিকিৎসার ব্যায় বহন করা দুঃসাধ্য। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা ইয়াহইয়ার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সন্তানের সুস্থতার স্বপ্ন নিয়ে অসহায় পরিবারটি আজ আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে সমাজের মানবিক ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

হয়তো আপনার সামান্য সহযোগিতাই হতে পারে ইয়াহইয়ার চিকিৎসার বড় অবলম্বন। আপনার দেওয়া ছোট্ট একটি অনুদানও তার চিকিৎসার পথকে কিছুটা সহজ করে দিতে পারে। আসুন, আমরা সবাই মিলে শিশুটির পাশে দাঁড়াই। অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারলেও লেখাটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ারও হয়তো ইয়াহইয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা সংগ্রহে ভূমিকা রাখতে পারে।

আপনার অনুদান পাঠিয়ে পাশে দাঁড়ান ছোট্ট ইয়াহইয়ার।
বিকাশ: [০১৭৫৭৪১৫৭৯৩] রুপালী ব্যাংক অ্যাকাউন্ট: [১১৫৬০১০০১৬১০৫] জয়নগর ব্রাঞ্চ অনুদান পাঠানোর আগে নম্বর ও হিসাবের তথ্য যাচাই করে নিন।

সবার সম্মিলিত সহযোগিতায় সুস্থ হয়ে উঠুক ছোট্ট ইয়াহইয়া আদনান (৪) পিতা- মোঃ ফায়েকুজ্জামান (৫৮) মাতা-মোসা: খাদিজা তাহের, সাং বাঘঝাপা,ডাকঘর- মাজড়া,থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ। শিশুটির নিষ্পাপ মুখে আবারও ফুটে উঠুক হাসি, ফিরে আসুক সুন্দর জীবনের স্বপ্ন। মানবতার জয় হোক, বেঁচে থাকুক ইয়াহইয়ার স্বপ্ন।