• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভালুকায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন / ৪৩
দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভালুকায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এর আগে ভালুকা সরকারি কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বিক্ষোভ মিছিলে বিশাল মিছিল নিয়ে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে যোগদেন হবিরবাড়ি ইউনিয়ন যুবদল।

এ সময় আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া বলেন, ফ্যাসিস্টদের দোসররা এখনো দেশে বিভিন্ন অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এই দেশে স্বৈরাচার হাসিনার কোনো জায়গা হবে না। আমরা যুবদলের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবো।

এ সময় হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল করিম, হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক কাজল রানা সহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।