• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেলেন মধ্যনগরের সোহাগ


প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১০:০০ অপরাহ্ন / ১১
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেলেন মধ্যনগরের সোহাগ

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারের কৃতি সন্তান শরিফুল হাসান সোহাগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

মধ্যনগর উপজেলার কৃতি সন্তান শরিফুল হাসান সোহাগ ঢাকা মহনগর উত্তর ছাত্র দলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায়,মধ্যনগরবাসী বিভিন্ন ফেসবুক আইডি থেকে সোহাগকে সুশীল সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

জানা গেছে, গত ২ মে রাতে সারাদেশে জেলা ও বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন কমিটি প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে ৪ এপ্রিল অনুমোদিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিও প্রকাশিত হয়।

কমিটিতে মো. সালাহউদ্দিন আহমেদকে সভাপতি এবং মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই কমিটিতে মধ্যনগর উপজেলা সদরের বাসিন্দা শরিফুল হাসান সোহাগকে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পদপ্রাপ্তির পর থেকেই তিনি মধ্যনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

প্রতিক্রিয়ায় শরিফুল হাসান সোহাগ বলেন, আমি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলসহ সকল রাজনৈতিক সহযোদ্ধার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করছি।