

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক চয়নিক দেবনাথ চয়ন,নব ঘোষিত কার্যকারি কমিটির জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।
গত (২ মে) শনিবার রাত ৯ টার দিকে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের যৌথ সাক্ষরে কার্যকারি আংশিক কমিটি দলিয় ফেডে ঘোষণা করেছেন। এতে ১০ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো.তারেক মিয়াকে সভাপতি ও উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলহা গ্রামের কৃতি সন্তান সাবেক জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক চয়নিক দেবনাথকে এ নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। চয়নিক দেবনাথকে দলের মূল্যায়ন প্রশঙ্গে উল্লেখ করেন। এবং কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং সুনামগঞ্জ জেলা ছাত্র দলের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসাথে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান, মধ্যনগর তথা হাওরাঞ্চলের কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো.নিজাম উদ্দিনকে। এছাড়া কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া সে আরো বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকল রাজনৈতিক সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।
আপনার মতামত লিখুন :