• ঢাকা
  • সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

বাংলার নদী ভরা মাছ আর ঘরে ঘরে গোলা ভরা ধান ছিল খাল খনন কর্মসূচী উদ্বোধনে এম, পি শহিদুল ইসলাম খান বাবুল


প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন / ১১
বাংলার নদী ভরা মাছ আর ঘরে ঘরে গোলা ভরা ধান ছিল খাল খনন কর্মসূচী উদ্বোধনে এম, পি শহিদুল ইসলাম খান বাবুল

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রবিবার দুপুরে দু’টি ইউনিয়নে খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের সবুল্ল্যা শিকদার ডাঙ্গী গ্রামের জাকেরের সুরা ব্রীজ হইতে সর্দার বাড়ী ব্রীজের পশ্চিম পাড় পর্যন্ত ৩ কিলোমিটার এবং গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ গুঁড় বাজারের পশ্চিম দিক থেকে তেইলী বাড়ী গ্রামের রোকনের বাড়ী পর্যন্ত আরো ৩ কিলোমিটার সহ মোট ৬ কিলোমিটার এলাকার খাল খনন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এ খাল খনন কর্মসূচী চালু করা হয়েছে বলে জানা গেছে। উপজেলায় খাল খনন বর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ফরিদপুর-৪ শহিদুল ইসলাম খান বাবুল। তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এবং মোড়ক উন্মোচন করে কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার ভুমি যায়েদ হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মেশকাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী সহ স্থানীয় বিএনপি ও অংগসংগঠন নেতৃবৃন্দ, স্থানীয় এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শহিদুল ইসলাম খান বাবুল বলেন এক সময় এই বাংলায় নদী ভরা মাছ আর গৃহস্থর ঘরে ঘরে গোলা ভরা ধান ছিল। কিন্তু ভারতের ফারাক্কা বাঁধের কারনে আবহামান কালের সেই নদী মাতৃক বাংলাদেশের ঐতিহ্য হারিয়ে গেছে। তাই দেশের অতিত ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার সারা বাংলায় খাল খনন কর্মসূচী হাতে নিয়েছেন। নদীগুলো শুকিয়ে যাওয়ার কারনে প্রতিবছর ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নেমে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায় ও কৃষি সেচে পানির অভাবে ফসলী মাঠ ফেটে চৌঁচির হয়ে যায়। তাই খাল খননের মাধ্যমে দেশে তাপমাত্রা বজায় রাখা, কৃষিখাত উন্নয়ন, প্রকৃতি ও প্রাণী বৈচিত্র সঠিক রাখা সম্ভব।

তিনি আরও বলেন, আমাদের দেশে নদী ভার মাছ আর গোলা ভরা ধানের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল খনন  কর্মসূচীর কোনো বিকল্প নেই। অত্র উপজেলায় আপাতত ৬ কিলোমিটার এলাকা খাল খনন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

এ কর্মসূচী বাস্তবায়ন হলে খালের দুপারের উচু মাটির এলাকায় বিভিন্ন বৃক্ষাদি রোপন করা হবে। খালগুলো সচল হলে এলাকাবাসীর মাছের চাহিদা পূরন হবে এবং কৃষিতে সময় মতো পানি সরবরাহ সহ জীব বৈচিত্র ধরে রাখা সম্ভব হবে। তাই খাল খনন কর্মসূচী বাস্তবায়নের জন্য তিনি সকলের সহায়তা কামনা করেন।