• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন / ২৯
ডুমুরিয়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া, খুলনাঃ খুলনার ডুমুরিয়া উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি।

ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জনপ্রিয় জননেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলী আজগর লবি বলেন, “জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে রয়েছে। ডুমুরিয়া ও ফুলতলার সার্বিক উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপশক্তি প্রতিরোধে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সজাগ ও সক্রিয় থাকা অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে মোল্যা মোশাররফ হোসেন মফিজ দলের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন এবং ডুমুরিয়া উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে দলীয় কর্মসূচিগুলো সফল করতে এবং এলাকার জনগণের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।