• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

জাতীয়তাবাদী চালক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন, নিহত ও আহতদের অনুদান বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন / ২০
জাতীয়তাবাদী চালক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন, নিহত ও আহতদের অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে ‘জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে’ শহীদ ও গুরুতর আহত চালকদের স্মরণে আলোচনা সভা, অনুদান প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে নিহত ছয়টি পরিবারের সদস্য এবং গুরুতর আহত সাতজনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।

অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চালক সমাজের বীরত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নিহত ও আহত চালকদের পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সহযোগিতা করা সবার মানবিক দায়িত্ব।

আলোচনা সভায় নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ছাত্র-জনতার আন্দোলন। এ আন্দোলনে দেশের শ্রমজীবী মানুষের পাশাপাশি চালক সমাজেরও ভূমিকা ছিল অনস্বীকার্য। জাতীয়তাবাদী চালক দল সর্বদা তাদের সুখে-দুঃখে পাশে থাকবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বি এম শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে করিম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সভাপতি, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আ.খ.ম. মোজাম্মেল হোসেন, নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মিয়া মো. মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি এবং সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি। মো. ইউসুফ পাটোয়ারী বিশিষ্ট ব্যবসায়ী ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি। মো. নূর মোরশেদ, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।

এছাড়াও বিএম শাহজাহান, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি। ফজলে করিম সাগর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরিশেষে, শ্রমজীবী চালকদের অধিকার রক্ষা এবং তাঁদের পরিবারের কল্যাণে সাংগঠনিকভাবে পাশে থাকার অঙ্গীকারের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।