• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

খুলনায় মুদি দোকানদারকে গুলি, গুরুতর আহত


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন / ১৬
খুলনায় মুদি দোকানদারকে গুলি, গুরুতর আহত

খুলনা ব্যুরো প্রধানঃ খুলনা নগরীতে আকাশ কুণ্ড নামে এক মুদি দোকানদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা আকাশ কুণ্ডকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তাঁর পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।