• ঢাকা
  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী জিলানী


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন / ০
গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী জিলানী

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব যেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আবহাওয়া আগমন বার্তা নিয়ে এসেছে গোপালগঞ্জ জেলা জুড়ে, তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর উপজেলা ১৫নং দুর্গাপুর ইউনিয়নে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল শোভা যাত্রার মাধ্যমে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন গণসংযোগ করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের জিলানী।

রবিবার (১৮অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রতিটি পূজা মণ্ডপের উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। এ সময় তিনি গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডা: কেএম বাবরের পক্ষ থেকে ইউনিয়নের ১২টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।