

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে সেবার ব্রতে চাকুরি” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর দ্বিতীয় দিনে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের তৃতীয় দিনের পরীক্ষা (১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি সহ নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তিন দিনের মাঠ পর্যায়ের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
আজকের কার্যক্রমে তিনটি ইভেন্ট—যথাক্রমে ১৬০০ মিটার দৌড় (পুরুষ) /১০০০ মিটার দৌড় (নারী), ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং শেষে যোগ্য প্রার্থীদের ব্রিফিং প্রদান করেন জেলার পুলিশ সুপার মহোদয়। তিনি প্রার্থীদের কোনো প্রকার দালাল চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করাসহ প্রতারণার শিকার না হওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। সফলতার সঙ্গে তিন দিনের কার্যক্রম সম্পন্ন করে উত্তীর্ণ হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান।
আপনার মতামত লিখুন :