• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

গোপালগঞ্জে খালের মধ্যে পাকা ঘর তৈরি অভিযোগ


প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন / ১৩৩
গোপালগঞ্জে খালের মধ্যে পাকা ঘর তৈরি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলা বৌলতলী ইউনিয়নের গান্ধিয়াশুর বাজার সংলগ্ন খালে মধ্যে পাকা ঘর তৈরি অভিযোগ পাওয়া গেছে। গান্ধিয়াশুর বাজারে ইট বালু ব্যাবসায়ী অজিত হালদারের বিরুদ্ধে খালের মধ্যে এই পাকা ঘর তৈরি অভিযোগ।

সরেজমিনে দেখা যায়, গান্ধিয়াশুর বাজার হতে পাটকেলবাড়ি ডোমরাশুর একালায় কাটা খাল চলমান। বাজার সংলগ্ন ওই খালে পাকা ঘর তৈরি করছে ওই এলাকার প্রভাবশালী ইটবালু ব্যাবসায়ী অজিত হালদার। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি বন্ধের মধ্যে আরসিসি পিলার ঢালাই এর কাজ শেষ করে এবং ঈদ উৎসবের বন্ধের মধ্যে আবারও কাজ শুরু করে এই চতুর ব্যাবসায়ী অজিত হালদার। কাজের শুরুতে বৌলতলী ইউনিয়ন ভুমি অফিস থেকে পাকা ঘর তৈরি করতে নিষেধ করলেও তা অমান্য করে কাজ করে যাচ্ছে তিনি।

এ ব্যাপারে অজিত হালদার বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জ পর্যন্ত সবই সরকারি জায়গা। সবাই ঘর তুলছে তাই আমিও করতেছি। সরকার যখন বলবে আমিও সরে যাবো।

ঈদ উৎসবের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায় নাই।