• ঢাকা
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন / ৩
গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের সদর উপজেলা ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ- জামান এবং জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

এ সময় জেলা প্রশাসক বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সেখানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে কুশলাদি জিজ্ঞেস করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ সুপার পূজামণ্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ (পিপিএম), গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র নাথ বাড়ৈ, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জয় সিকদার, গোপালগঞ্জ সার্বজনীন খাটরা কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।