• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭ বছরের কিশোর নিহত


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ৮:১২ অপরাহ্ন / ১৭
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭ বছরের কিশোর নিহত

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী খুলনার খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর রোডের বাসিন্দা। তার বাবার নাম বাবুল আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নগরীর জোড়াগেট প্লেনের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আলভী। এ সময় মোটরসাইকেলসহ সে সড়কের পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর নিহত কিশোরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।