• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

খুলনায় বাড়িভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ : আটক ১


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন / ১৪
খুলনায় বাড়িভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ : আটক ১

খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর সোনাডাঙ্গায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত রকিবুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ অক্টোবর) সকালে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে এক তরুণ ভাড়াটিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।