• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে হাত-পা বাধা কাউন্সিলরের লাশ উদ্ধার


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৯:১৯ অপরাহ্ন / ১৪১
কুমিল্লার চৌদ্দগ্রামে হাত-পা বাধা কাউন্সিলরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে হাতপা বাধা ও মুখে কসটেপ প্যাঁচানো অবস্থায় জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার কাউন্সিলরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার জগন্নাথদিঘী ইউপির গাংরা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ । এসময় চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উদ্ধারকৃত কাউন্সিলর মমিন আকন্দ (৪৮)
মেলান্দহ পৌরসভ শ্যামপুর গ্রামের ইয়াদ আলী আকন্দের ছেলে।

ঘটনাটি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর আমরা তাকে সনাক্ত করেছি। ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ মহসাড়কের পাশে ফেলে যায়।