• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

কাশিয়ানীতে বাংলা কিউ আর সচেতনতা মুলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন / ৩২
কাশিয়ানীতে বাংলা কিউ আর সচেতনতা মুলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত

পারভেজ শেখ, কাশিয়ানী, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলা কিউআর লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে সচেতনতা মূলক সভা, ব্যবসায়িদের মাঝে কিউআর কোড বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৬অক্টবার) বেলা এগারো টায় উপজেলা হল রুমের সামনে থেকে কাশিয়ানী সদর বাজারে কেজি স্কুল মোড়,স্বর্ণ পট্রি,কাপড় পট্রি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরবর্তীতে হল রুমে ব্যাংক কর্মকর্তা কর্মচারি ও শতাধিক গ্রাহকের উপস্থিততে আলোচনা সভা শুরু হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে কাশিয়ানী শাখা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আয়োজনে এ সভায় অনুষ্ঠানে মূল দিকসমূহ:উদ্দেশ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকদের কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল ও নিরাপদ উপায়ে লেনদেনে উৎসাহিত করা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ সোহানুর রহমান উপ-পরিচাক বাংলা কিউআর ইমপ্লেমেটিশন ইউনিট বাংলাদেশ ব্যাংক-খুলনা,তার বক্তব্য তিনি বলেন বাংলা কিউ আর কোর্ডের ব্যবহার পদ্ধতিতে প্রতিদিন গড়ে সারাদেশে ১৪৪ কোটি টাকা লেনদেন হচ্ছে বিষয়টি গ্রাহকদের অবগত করেন।এ পদ্ধতিতে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কোন ঝুঁকি নেই গ্রাহক তার পছন্দের জিনিস সহজভাবে লেনদেন করতে পারবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মিয়া তার বক্তব্য তিনি বলেন সকল পেশার মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।এবং এর ব্যবহার সম্পর্কে উপজেলার সকল ব্যাংক ব্যবস্থাপকদের পরামর্শ দেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কাশিয়ানী শাখার ব্যবস্থাপক আসলাম আলী,এ সময় জনতা ব্যাংক কাশিয়ানী শাখার ব্যবস্থাপক সমর রায়,অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক পংকজ মন্ডল,কৃষি ব্যাংক অমিতাভ বচ্চন হীরা,সহ অন্যান্য ব্যাংকের ব্যবস্থাকগন উপস্থিত ছিলেন।