• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সহ যুব ও কর্মসংস্থান সম্পাদক হলেন খুলনার ওয়াহিদুজ্জামান


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন / ৯
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সহ যুব ও কর্মসংস্থান সম্পাদক হলেন খুলনার ওয়াহিদুজ্জামান

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনাঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্বে মনোনীত হয়েছেন খুলনার সন্তান ওয়াহিদুজ্জামান। তাঁকে দলের কেন্দ্রীয় কমিটির সহ যুব ও কর্মসংস্থান সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

ওয়াহিদুজ্জামান এর আগে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় দলীয় সাংগঠনিক কার্যক্রম ও যুবসমাজকে সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

খুলনার সন্তান ওয়াহিদুজ্জামানের এই মনোনয়নে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।