• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ১:২৪ অপরাহ্ন / ২
খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

এম রোমানিয়া, ব্যুরোঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রবর্তিত উপজেলা ব্যবস্থা ও এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে খুলনায় ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় পার্টি খুলনা জেলা শাখা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর ডাকবাংলা এলাকায় জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান।

জাতীয় পার্টির নেতা-কর্মীরা দিবসটি উপলক্ষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতি ও তাঁর প্রবর্তিত উপজেলা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফরহাদ আহমেদ, ডাঃ আবুল কাশেম, দাকোপ উপজেলার সভাপতি মোঃ মামুন রেজা।

খুলনা জেলা জাতীয় পার্টি সভাপতি জনাব শফিকুল ইসলাম মধু এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব হাদিউজ্জামান, খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফরহাদ আহমেদ, ডাঃ আবুল কাশেম, দাকোপ উপজেলার সভাপতি মোঃ মামুন রেজা।

উল্লেখ্য, উপজেলা ব্যবস্থা বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তন করা হয়, যা দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত।