

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ আসন্ন ভালুকা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন জনবান্ধব ব্যক্তিত্ব মোঃ ফজলুল হক। অবহেলিত মানুষের অধিকার আদায় এবং একটি আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।
নির্বাচনী অভিমত ব্যক্ত করে মোঃ ফজলুল হক বলেন, আমি ৯নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। মাদক ও সন্ত্রাস নির্মূল, উন্নত রাস্তাঘাট নির্মাণ এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। বিশেষ করে আমাদের যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে আমি বদ্ধপরিকর।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনার সময় মোঃ ফজলুল হক নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত নিরলসভাবে কাজ করেছেন। অসহায় ও দুস্থ পরিবারগুলোর ঘরে ঘরে খাদ্যসামগ্রী, সুরক্ষাসামগ্রী এবং নগদ অর্থ পৌঁছে দিয়ে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তিনি নিজেকে জননেতা নয়, বরং জনগণের একজন ‘পরিচ্ছন্ন সেবক’ হিসেবে নিয়োজিত করতে চান।
জনপ্রিয়তার শীর্ষে ফজলুল হক বিগত বছরগুলোতে তার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে ওয়ার্ডের সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মতে, সৎ, যোগ্য এবং কর্মঠ নেতৃত্বের কথা উঠলে সবার আগে ফজলুল হকের নাম চলে আসে। এলাকাবাসী এবার একজন নিঃস্বার্থ সেবক হিসেবে তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চান।
নিজের লক্ষ্য সম্পর্কে মোঃ ফজলুল হক আবেগঘন কণ্ঠে বলেন, আমার কোনো বড় রাজনৈতিক পদ-পদবী বা আলিশান বাড়ি-গাড়ির মোহ নেই। আমি শুধু আমার ওয়ার্ডের মানুষের সাথে মিশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে মানুষের কল্যাণ করতে চাই। আমাদের এই মা, মাটি ও মানুষের সেবা করাই আমার জীবনের পরম লক্ষ্য।
আপনার মতামত লিখুন :