• ঢাকা
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ৮:০১ অপরাহ্ন /
গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে জেলার শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। দেশজুড়ে হাম ও রুবেলা রোগের ঝুঁকিতে শিশুরা, বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৫ বছরের নিচের শিশুরা। হামের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিসসহ মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। অন্যদিকে, গর্ভবতী মা রুবেলায় আক্রান্ত হলে গর্ভের শিশুর গুরুতর ক্ষতি হতে পারে।

ক্যাম্পেইনের লক্ষ্যঃ ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান।
টিকা থেকে বাদ পড়া শিশুদের চিহ্নিত করে টিকাদান নিশ্চিত করা। জনসচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা।

সময় সূচি ও কার্যক্রমঃ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল থেকে গোপালগঞ্জে শুরু হয়েছে ৩ সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হচ্ছে।

টিকাদান কেন্দ্রসমূহঃ নার্সারি, কিন্ডারগার্টেন, মক্তব ও এতিমখানাসহ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার স্থায়ী কেন্দ্র দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকার জন্য বিশেষ অস্থায়ী কেন্দ্র।

গুরুত্বপূর্ণ নির্দেশনাঃ আগে টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে আবার এমআর টিকা দেওয়া হবে। কোনো শিশু বাদ পড়লে ক্যাম্পেইন চলাকালীন যেকোনো দিন টিকা নেওয়া যাবে টিকা নেওয়ার পর কোনো সমস্যা হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।

অভিভাবকদের প্রতি আহ্বানঃ জেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে—
প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে এগিয়ে আসুন। নিজের সন্তানের পাশাপাশি আশেপাশের সকল শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং সচেতনতা ছড়িয়ে দিন।

শেষ কথাঃ বিশেষজ্ঞরা বলছেন, “একটি শিশুও যদি টিকার বাইরে থাকে, তাহলে পুরো সমাজ ঝুঁকিতে পড়ে।” আগামীকাল ২০ এপ্রিল রোজ সোমবার জেলাব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু হবে। বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামান।

এর আগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে রোববার (১৯ এপ্রিল) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস, বিশ্বস্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ নিশাত তাসনিম, জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।