• ঢাকা
  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে আনোয়ারা মান্নান বেগ কলেজের ৪তলা বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন শহিদুল ইসলাম বাবুল এমপি


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৯:০২ অপরাহ্ন / ৪
ফরিদপুরের চরভদ্রাসনে আনোয়ারা মান্নান বেগ কলেজের ৪তলা বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন শহিদুল ইসলাম বাবুল এমপি

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসনে আনোয়ারা মান্নান বেগ কলেজের ৪তলা ভিতবিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৪ সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, নির্বাহী প্রকৌশলী ফরিদপুর আফজাল হোসেন ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সফর আলী।

প্রতিষ্ঠাতা ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মহসিন বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, কেএম ওবায়দুল বাড়ি দীপু খান, নান্নু বেগ, প্রস্তুতি কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা, মোস্তফা কবির, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, এস এম ফরহাদ, আলী পরামানিক, শুভ সালাউদ্দিন, জানে আলম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেএম ওবায়দুল বাড়ি দীপু খান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কলেজের শিক্ষক-

শিক্ষার্থীরা তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। বক্তারা কলেজটির শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। পরে কলেজের উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার মান ও সাফল্যের বিষয়টিও তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান গত বছর কলেজটির পরীক্ষার ফলাফলে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। চলতি বছরও ১জন শিক্ষার্থী ছাড়া বাকি সবাই উত্তীর্ণ হয়েছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও নিবিড় তত্ত্বাবধানেই এ সাফল্য অর্জিত হচ্ছে বলে জানান তাঁরা।

কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে। পরীক্ষা, বই-খাতা, পোশাক ও বেতনসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন খরচ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় না। বিনা খরচে শিক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি কলেজের নিজস্ব উদ্যোগে কোচিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। ফলে আর্থিক অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরাও এখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), ফরিদপুরের বাস্তবায়নে আনোয়ারা মান্নান বেগ কলেজের ৪তলা ভীত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবনটি বাস্তবায়িত হলে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।