• ঢাকা
  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

যশোরের বেনাপোলে ৪৯ বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মাল জব্দ


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন / ২
যশোরের বেনাপোলে ৪৯ বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মাল জব্দ

আজিজুল ইসলাম, ​বেনাপোল, যশোরঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​৩০ অক্টোবর ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৪টি শাড়ি, ১৯টি কম্বল, ১৩২টি চাদর, ১৩ প্যাকেট ফুসকা এবং ৪১৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭,৩৭,১০০ (সতেরো লক্ষ সাইত্রিশ হাজার একশত) টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রকে দমনে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

সীমান্তের সুরক্ষায় এবং অবৈধ চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।