

নিজস্ব প্রতিবেদক, ধামরাই, ঢাকাঃ ঢাকার ধামরাইয়ে হঠাৎ করেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। এই সিদ্ধান্ত সামনে আসতেই তীব্র বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ।
যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম অটোরিকশা হঠাৎ বন্ধ হওয়ায় পুরো ধামরাইজুড়ে তৈরি হয়েছে চরম স্থবিরতা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, কোনো বিকল্প ব্যবস্থা না করে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অযৌক্তিক।
অন্যদিকে চালকদের দাবি, জীবিকার একমাত্র অবলম্বন এই অটোরিকশা। আকস্মিক এই সিদ্ধান্তে তাদের আয়-রোজগার বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে কর্মসংস্থান হারানোর শঙ্কায় ভুক্তভোগী চালকরা।
যাত্রীর বক্তব্যঃ সকালে অফিসে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। অটোরিকশা বন্ধ থাকলে আমাদের যাতায়াতের বিকল্প কী?
চালকের বক্তব্যঃ আমরা এই গাড়ি চালিয়ে সংসার চালাই। হুট করে বন্ধ করে দিলে আমরা খাব কী? একটা সুষ্ঠু সমাধান দরকার।
একদিকে চালকদের পেটের দায়, অন্যদিকে যাত্রীদের দুর্ভোগ। জনস্বার্থ ও সড়ক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দ্রুত একটি টেকসই ও যৌক্তিক সমাধানের দাবি ধামরাইবাসীর।
আপনার মতামত লিখুন :