• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

খুলনায় মুদি দোকানিকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন / ৭
খুলনায় মুদি দোকানিকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনাঃ খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোড এলাকায় আকাশ কুণ্ড নামে এক মুদি দোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পেটে গুলি লেগেছে।

শনিবার (২৪ অক্টোবর) নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।