

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে প্রেস ক্লাব ভবনে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে খান আবু হাসান লিটন আহ্বায়ক, অ্যাডভোকেট রেজা সিদ্দিক ডিকন সদস্য সচিব এবং মো. মহসিন মোল্যা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় অনুষ্ঠিত এই সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন এই কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে এবং এই সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করবে।
আপনার মতামত লিখুন :