

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনাঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাইফুর রহমান নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন। ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এ সময় তাঁর প্রচারণায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।
প্রচারণাকালে মোল্লা সাইফুর রহমান এলাকার ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।
নৈহাটি ইউনিয়নের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ভোটারদের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :