• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন খুলনার গাজী শরিফুল ইসলাম অহিদ


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৩:১১ অপরাহ্ন / ৪
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন খুলনার গাজী শরিফুল ইসলাম অহিদ

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনাঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী শরিফুল ইসলাম অহিদ।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক দায়িত্ব বণ্টনসংক্রান্ত নথিতে কেন্দ্রীয় কমিটির সদস্যদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নথির নবম পৃষ্ঠায় তাঁর নাম উল্লেখ রয়েছে।

খুলনা মহানগরে দলীয় সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে ভূমিকা রাখার নতুন সুযোগ তৈরি হয়েছে গাজী শরিফুল ইসলাম অহিদের।

এদিকে, কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদারে ভূমিকা রাখবেন।