• ঢাকা
  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন / ২
দুর্গাপূজা উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের চিরন্তন ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ উৎসব উদযাপন করবে এটাই আমাদের মূল লক্ষ্য। শারদীয় দুর্গোৎসবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন বেপারির সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে স্থানীয় যুবদল, সেচ্ছাসেবক দল ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।