• ঢাকা
  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, ডিবির পক্ষ থেকে সম্মাননা পেলেন কর্মকর্তা


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ৯:৫২ অপরাহ্ন / ৮
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, ডিবির পক্ষ থেকে সম্মাননা পেলেন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভালো কাজের স্বীকৃতি ও ভবিষ্যতে আরও ভালো মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শরিফুল ইসলাম, পিপিএম, বিপিএম-এর পক্ষে সম্মাননা প্রদান করেন ডিবি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা ও দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। এ ধরনের স্বীকৃতি পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্মাননা প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তা কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিবি মতিঝিল বিভাগের প্রশাসন শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবারের, পিপিএম, এবং খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনের প্রতি। পাশাপাশি তিনি তাঁর টিমের সব সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানান।

তিনি মনে করেন, এ সম্মাননা তাঁর একার নয়, বরং টিমের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রতিফলন। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সততা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।